1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় ভ্যান চালক হত্যাকান্ডের মূল আসামী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

খুলনায় ভ্যান চালক হত্যাকান্ডের মূল আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোসাঃ সুমাইয়া শহিদ, খুলনা…………………………………………………….

খুলনা জেলায় ফুলতলা উপজেলার মারুফ খান (১৭) নামে এক ভ্যান চালক হত্যাকান্ডের মূল আসামি আলমগীর খান(২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।ঘটনার পর থেকে পলাতক থাকায় অভিযান চালিয়ে ‍র‍্যাব যশোর জেলা থেকে তাকে আটক করেছে।

 

উক্ত বিষয়ে খুলনা র‍্যাব-৬ জানায়, ফুলতলা এলাকার ভ্যানচালক মারুফ খান গত ২৯ জুলাই ভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরত না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। পরের দিন ৩০ জুলাই সকালে ফুলতলা থানাধীন ডাকাতিয়া বিলের একটি মাছের ঘেরের পাড়ে স্থানীয় লোকজন একটি নৃশংসভাবে গলা কেটে হত্যা করা লাশ দেখতে পায়। পরবর্তীতে ফুলতলা থানার পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে এবং উক্ত লাশটি মারুফ খানের বলে তার আত্মীয়-স্বজন সনাক্ত করে।

 

মারুফের চাচা বাদী হয়ে ফুলতলা থানায় একটি অজ্ঞাত নামা হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্ত হয়ে র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল আসল ঘটনা উৎঘাটন ও আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গত-১ অগাষ্ট রাতে র‌্যাব-৬ খুলনার একটি দল গোপন সূত্রে জানতে পারে যে,উক্ত ভ্যানচালক “মারুফ” হত্যাকান্ডের মূল হত্যাকারী আলমগীর সরদার যশোর জেলার কোতয়ালী থানা এলাকায় অবস্থান করছে।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ এর দলটি একই তারিখ যশোর জেলার কোতয়ালী থানা মুরুলি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল আাসমী আলমগীর সরদার গ্রেফতার করে এবং ভিকটিম মারুফের ভ্যানটি উদ্ধার করে। উক্ত বিষয়ে আসামী আলমগীর হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাকে ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট