1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায়

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি………………………………

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” শিরোনামে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে নওগাঁয়। স্থানীয় নওযোয়ান ঈদগাহ সমিতির মাঠে বন বিভাগ এই বৃক্ষ মেলার আয়োজন করে। সামাজিক বন বিভাগ রাজশাহী’র বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাবেক অধ্যক্ষ ও নওযোয়ান ঈদগাহ সমিতির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল কাইয়ুম, বেসরকারি উন্নয়ন সংগঠন রাণী’র নির্বাহী প্রধান মোঃ ফজলুল হক খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

নওগাঁ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ।

 

অনুষ্ঠানে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে নওগাঁ কৃষ্ণধন সরকারী উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওযোয়ান ঈদগাহ সমিতির মাঠে এসে শেষ হয়। মেলায় প্রায় ৫০টি ষ্টলে ফলদ, বনজ, ভেষজ এবং নানা বর্নের বাহারি ফুলের চারার সমাহার ঘটেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট