1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা  - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি…………………………………….

রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ ২৫ জুলাই মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলা চত্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজশাহী নঁওগা মহাসড়ক প্রদর্শন শেযে উপজেলা চত্তরের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

 

উপজেলা হলরুমে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। প্রধান অতিথি ছিলেন পবা মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।

 

বক্তব্যে প্রধান অতিথি বলেন, মৎস্য চাষীরা এখন দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে, এবং দেশের পুষ্টি চাহিদা মেটাচ্ছে। মৎস্য উৎপাদনে ইলিশ আহরণে প্রথম, অভ্যন্তরীন মুক্ত জলাশয়ে মাছ আহরণে তৃতীয়, তেলাপিয়া উৎপাদনে চতুর্থ। এই মাছ ইউরোপে ইউনিয়ন, যুক্তরাষ্ট্রে, জাপানসহ বিশ্বের ৫২ টি দেশে মৎস্য ও মৎস্য জাত রপ্তানি করে ২২-২৩ অর্থবছরে মোট রপ্তানি ৬৯.৮৮ মে,টন,যার মূল্য ৪৭৯০ কোটি টাকা।যাহা আমাদের জন্য কল্যানকর। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, অফিসার ইনর্চাজ ওসি হরিদাস মন্ডল,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিতাই রায়, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেন,সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন রনি সরকার,মহসিন আলী,উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও মৎস্য চাষীসহ কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল। পরে সফল মৎস্য চাষী, হ্যাচারি, রেণুপোনা উৎপাদনকারীর মাঝে পুরুষ্কার বিতরণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট