1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহীর বাগমারায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি…………………………………………………

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ। ” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩, ( ২৪-৩০ জুলাই) উপলক্ষ্যে মৎস্যজীবী, খামারি, সংবাদ কর্মী, উপজেলা পরিষদের কর্মকর্তা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে বারো ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি। সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ, বিলকালাই মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আক্কাশ আলী প্রমুখ।

 

সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে অবহিত করা হয়। সেই সাথে মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপি মৎস্য দপ্তরের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট