1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ফাতেমা খাতুন নির্বাচিত , কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল কম - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

বাঘায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ফাতেমা খাতুন নির্বাচিত , কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল কম

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি ………………………………………………………………

রাজশাহীর বাঘায় উপ নির্বাচনে ২ হাজার ৬৫৪ ভোট বেশি পেয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা। কলস প্রতীকে তার প্রাপ্ত ভোট-১১ হাজার ১৫৫। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মহিলা কাউন্সিলর রিনা খাতুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫০১ ভোট।

 

কাষ্টিং ভোট ১৯,৮২১ বাতিল ১৬৫। বৈধ ভোট ১৯,৬৫৬। অনুপস্থিত ভোটারের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৮১৬। সোমবার(১৭ জুলাই’২৩) সন্ধ্যা সোয়া ৭টায় ফলাফল ঘোষণা করেন রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনে রির্টার্নিং অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামানিক।

 

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৯টি কেন্দ্রের ৪২০ টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ৫৯ জন প্রিজাইডিং অফিসারসহ, ৪২০ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৮৪০ জন পোলিং অফিসার ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করেন। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসারের পাশাপাশি ভোট গ্রহনের কাজে নিয়োজিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি। সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়ে গঠিত বাঘা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৩৭। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৩৬২ এবং নারী ভোটার ৮১ হাজার ২৭৫ জন। কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল,দুপুর কিংবা ভোট গ্রহনের শেষ সময় পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল হাতে গোনা। অধিকাংশ বুথে প্রার্থীদের পোলিং এজেন্টও ছিলনা। কোন কোন বুথে এক প্রার্থীর এজেন্ট থাকলেও আরেক প্রার্থীর এজেন্ট ছিলনা।

 

মন্থর গতির ভোট গ্রহনের কারণে অলস সময় পার করতে দেখা যায় ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের। কোন কেন্দ্রেই দীর্ঘ লাইন কিংবা অপেক্ষা করে ভোট দেওয়ার চিত্র দেখা যায়নি। ভোটারের কম উপস্থিতির বিষয়ে পাকুড়িয়ার আনোয়ার হোসেন জানান, কোন প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষের কোন লোক তার কাছে ভোই চাননি। তিনি ভোটও দিতে যাননি।

 

দিঘার ফারহানা আকতার বলেন, ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। সেই দায়িত্ববোধ থেকে ভোট দিয়েছি। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার ফাতেমা খাতুন বলেন, ২০১৯ সালের ১০ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন রিজিয়া আজিজ সরকার। এ বছরের ৮ এপ্রিল তিনি মারা যান। তার মৃত্যুতে শুন্য পদে উপ নির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

 

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, সকলের সহযোগিতায় সুষ্ট সুন্দরভাবে নির্বাচন শেষ হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট