1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ডেঙ্গু মশার লার্ভা পাওয়ায় দু’ প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে

রাজশাহীতে ডেঙ্গু মশার লার্ভা পাওয়ায় দু’ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান………………………………………..

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের আয়োজনে সপ্তাহব্যাপী এডিস মশার লার্ভা অনুসন্ধান করা হয়েছে। এসময় ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশন। ভ্রাম্যমান আদালতে ডেঙ্গু মশার লার্ভার পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শনিবার বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

 

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে শনিবার সকালে মহানগরীর ভদ্রা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় এডিস মশার লার্ভা পাওয়ায় আদ দ্বীন প্রোপ্রাটিজ ও বাবুল ফিলিং স্টেশনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা কিটতত্ববিদ উম্মে হাবিবা, বিভাগীয় স্বাস্থ্য অফিসের কিটতত্বীয় টেকনিশিয়ান মো. আব্দুল বারী, রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা ( মনিটরিং) সৈয়দ জুবায়ের হোসেন মুন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ। উল্লেখ্য,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু রোগীদের ভ্রমণ ইতিহাস থাকলেও এখন রাজশাহীতেই স্থানীয়ভাবে ডেঙ্গু রোগী ভর্তি হওয়া শুরু হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট