1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে ঈদের দিনে চালু হচ্ছে প্রায় ১৪ বছর বন্ধ থাকা মল্লিকা সিনেমা হল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

নওগাঁর ধামইরহাটে ঈদের দিনে চালু হচ্ছে প্রায় ১৪ বছর বন্ধ থাকা মল্লিকা সিনেমা হল

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………….

নওগাঁর ধামইরহাটে প্রায় ১৪ বছর থেকে বন্ধ প্রেক্ষাগৃহ মল্লিকা সিনেমা হল আবারও চালু হতে যাচ্ছে। পবিত্র ঈদুল আযহার দিন থেকে চলচিত্রের সুপারস্টার শাকিব খানের রোমান্টিক ছবি প্রিয় তমা’র দর্শক হিসেবে আগমন ঘটবে ধামইরহাটের বিনোদন ও সিনেমা প্রেমিদের। দীর্ঘ সময় পর এই সিনেমা হলটি চালুর উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। অপেক্ষা করছেন ঈদের দিনে সিনেমা দেখার। বিশেষ করে সিনেমাপ্রেমী ও বিনোদন পিয়াসীগণ তাদের কর্ম সময়ের মাঝে ক্লান্তি দুর করতে স্বল্প সময়ে প্রেক্ষাগৃহে গিয়ে নিজের মনের আনন্দ উপভোগ করতে পারবেন।

 

মল্লিকা সিনেমা হলের ব্যাবস্থাপনা পরিচালক (এম.ডি) দেওয়ান এমদাদুল হক সায়েম জানান, ২০০৯-১০ দিকে ব্যবসা অসফলতায় আমাদের ধামইরহাটের ঐতিহ্যের অংশ মল্লিকা সিনেমা হলটি বন্ধ হয়ে যায়। এলাকাবাসী ও দর্শকদের অনুরোধে এই সিনেমা হলটি আবারু চালু করছি। আমার প্রিয় ধামইরহাট বাসীকে অনুরোধ করছি, আপনারা সিনেমা হলে এসে একটি করে টিকেট কেটে সিনেমা উপভোগ করবেন। তাহলে আমরাও এটি পরিচালনায় উৎসাহ পাব, কারণ দর্শকই আমাদের সব।

 

ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা জানান, যুব সমাজ এখন মাদকের করাল গ্রাসে নিমজ্জিত, এই সময়ে ধামইরহাটের ঐতিহ্যবাহী মল্লিকা সিনেমা হলটি চালু করায় আমি কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এতে করে অনেকের কর্মসংস্থান হবে, চলচিত্র জগত সুস্থ্য ধারার সিনেমা তৈরীতে আগ্রহ প্রকাশ করবে, মানুষ বিনোদনের একটু সুযোগ পাবে, তরুন যুবকরা মাদক থেকে ফিরে আসবে বলে প্রত্যাশা করছি।

 

মল্লিকা সিনেমা হলের প্রবীণ দর্শক ও সংগীত গুরু লুৎফর রহমান জানান, খাবার খেয়ে পেট ভরে, আর বিনোদনে মন ভরে, বিনোদন ছাড়া মানুষের বাঁচা কঠিন, তাই মানসিক সুস্থ্যতায় বিনোদনের বিকল্প নেই।

এ সময় আতœীয় বাড়ী, বিয়ে বাড়ী ও বিশেষ কোন কাজে ধামইরহাট যে কেউ আসলে চলে আসতেন সিনেমা হলে, আনন্দ-উপভোগ করতেন পরিবারের সকলকে নিয়ে। তবে বর্তমানে পারভীন সিনেমা হলটি চালু করার পরিবেশ না থাকায় সেটি বন্ধই থেকে যাচ্ছে এবং একমাত্র সিনেমা হল হিসেবে মল্লিকা সিনেমা হলটি দর্শকের মনের খোরাক জোগাবে, দর্শকদের ফিরিয়ে আনসে সিনেমা হলে, এমনটাই প্রত্যাশা সুধীজনদের।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট