1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কলিম উদ্দীন আহম্মদ স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে প্রাণিসম্পদ দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর  মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার  আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কলিম উদ্দীন আহম্মদ স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা…………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কলিম উদ্দীন আহম্মদ স্মৃতি শিক্ষাবৃত্তি ফান্ড থেকে স্থানীয় ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি উত্তীর্ণ অস্বচ্ছল পরিবারের ১২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে এককালীন আট হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে ছাত্র-ছাত্রীদের মাঝে এসব বৃত্তি প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে মরহুম কলিম উদ্দীন আহম্মদের কনিষ্ঠ পুত্র ও বৃত্তি প্রদান কমিটির পরিচালক মশিউর রহমানের সভাপতিত্বে ও বৃত্তি ব্যবস্থাপনা বোর্ডের নির্বাহী পরিচালক মাসুদ-উল-হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম, আলহাজ শরীফ আহ্মদ কারিগরি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহতাজ উদ্দিন এফতার, সোনামসজিদ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ কে আনার, ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ জামালুল ইসলাম জামালসহ অন্যরা।

 

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭ম বারের মতো এই বৃত্তি প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট