1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফলাফলের পর অনুভূতি প্রকাশ; নগরবাসীকে দেওয়া ওয়াদাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো: নবনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ফলাফলের পর অনুভূতি প্রকাশ; নগরবাসীকে দেওয়া ওয়াদাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো: নবনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………………..

রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমি নগরবাসীকে যে ওয়াদাগুলো করেছি, পর্যায়ক্রমে সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইবো। তিনি ছাড়া আমার পক্ষে কোন কিছু করা সম্ভব না। আমি কর্মসংস্থানের ক্ষেত্রগুলো তৈরি করতে চাই, যেটা আমি বারবার বলেছি, সেটি করতে যতদূর যাওয়া দরকার, আমি যাব।

বুধবার রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহী মহানগরীর ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এছাড়া নগরবাসীর সহযোগিতা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে চাই।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার মহানগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান  লিটন।

এদিকে বিপুল ভোট তৃতীয়বারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন রাজশাহীর জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমজীবী সহ সর্বস্তরের জনসাধারণ। বুধবার রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলে ফুলে সিক্ত করেন নাগরিকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট