1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ,র রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিরুল,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………….

রহনপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় রহনপুর পৌরসভা মেয়রের অফিস কক্ষে  ৫৩ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৩৮৩ টাকার বাজেট ঘোষণা করা হয়।

 

এর মধ্যে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৭৩৮ টাকা ও মোট ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১ লাখ ৩৩ হাজার ২১৬ টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি ধরা হয়েছে ৪২ কোটি ৫০ লাখ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৫০ লাখ  টাকা এবং মূলধনী হিসাব ৮০ লাখ টাকা মূলধনী ব্যয় ৮০ লাখ টাকা।

 

বুধবার  দুপুরে পৌরসভার মেয়রের কার্যলয়ে রহনপুর পৌরসভার বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা  মোহাঃ খাইরুল হক। এ সময় সাংবাদিকদের প্রশ্নে রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খান  চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়য় ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ জাহানারা পারভীনসহ রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রমুখ। এছাড়া স্থানীয়  কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট