1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে ইজ্জ্বতের মূল্য ৩৫ হাজার টাকা  !  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীর তানোরে ইজ্জ্বতের মূল্য ৩৫ হাজার টাকা  ! 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি……………………………………….

রাজশাহীর তানোরে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রাম্যসালিশে মাত্র ৩৫ হাজার টাকা জরিমানা, কানধরে ওঠবস ও নাকখত দিয়ে অভিযুক্তকে মুক্তি দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) যোগীশো গ্রামে এই ঘটনা ঘটেছে।

 

এদিকে কথিত সালিশের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরুচোক নানা গুঞ্জন। কেউ কেউ বলছে এর আগেও মাইনুল একাধিক ঘটনা ঘটিয়েছে, আবার কেউ বলছে ঘটনা না ঘটলে সালিশ কেনো।

 

স্থানীয়রা জানান, যোগীশো গ্রামের মানিক উদ্দিনের পুত্র মাইনুল ইসলাম গত বৃহস্প্রতিবার দিবাগত রাতে বাড়িতে একা পেয়ে প্রতিবেশীর  স্ত্রীকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে ঢুকে। এ সময় ভিকটিমের চিৎকারে  প্রতিবেশীরা এসে মাইনুলকে আটক করে বিচারের জন্য ইউপি সদস্য রেজাউল ইসলামের হাতে সোপর্দ করেন। কিন্ত্ত পরের দিন শুক্রবার বিচারের কথা বলা হলেও সকালে বাড়িতে তালা দিয়ে মাইনুল পালিয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫জুন সোমবার দিবাগত রাতে ইউপি সদস্য রেজাউল ইসলামের নেতৃত্বে অভিযুক্ত মাইনুলের ভাই জিল্লুর রহমানের বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে অভিযুক্ত মাইনুলের ৩৫ হাজার টাকা জরিমানা, কানধরে ওঠবস ও নাকখত দিয়ে তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়।

 

এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, সমাজের সম্মান রক্ষায় ছোটখাটো ঘটনায় বিচার করতে হয়। তিনি বলেন, ধর্ষণের চেষ্টা নয় গভীর রাতে সে প্রতিবেশীর জানালায় উঁকিঝুঁকি দিয়েছিল মাত্র। এবিষয়ে জিল্লুর রহমান বলেন, গভীর রাতে প্রতিবেশীর জানালায় উঁকি দেয়ার অভিযোগে সালিশ বৈঠক বসে। তবে জরিমানার টাকা কি হয়েছে সেটা বিচারকগণ বলতে পারবেন। এবিষয়ে জানতে চাইলে চাইলে মাইনুল ইসলাম বলেন, তার কিছু বলার নেই কিছু জানার থাকলে মেম্বার রেজাউল ইসলামের সঙ্গে কথা বলতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট