1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিক্ষুব্ধ নার্সদের ৫ দফা দাবিতে রাজশাহী উত্তাল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বিক্ষুব্ধ নার্সদের ৫ দফা দাবিতে রাজশাহী উত্তাল

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………………………..

রাজশাহীতে আবারও রাজপথে আন্দোলন শুরু করেছেন সিনিয়র স্টাফ নার্স, ইন্টার্ন নার্স এবং সরকারি-বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩১ মে) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। বাংলাদেশ নার্সেস অ্যাসেসিয়েশনের (বিএনএ) ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিক্ষুব্ধ সিনিয়র নার্সরা ছাড়াও প্রায় ২০টি নার্সিং কলেজের অন্তত তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। এতে সংহতি প্রকাশ করে প্রায় ১০টি সংগঠন। এ সময় মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো হাসপাতাল চত্বর। বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল।

 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনএ‘র রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি মোছা. শাহাদাতুন নূর। মোছা. রিমা খাতুনের সমন্বয়ে এবং রাজশাহী নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মুশফিকুর রহমান কাননের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক তুষার হোসেন, নার্সিং শিক্ষার্থীদের সংগঠন এসবিজিএসএন‘র বিভাগীয় সভাপতি মো. হাবিব উল্লাহ, ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রাজশাহীর সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়েশা আক্তার, বেকার নার্সেস এসোসিয়েশনের সভাপতি মুক্তাদির হোসাইন রাজু, ইন্টার্ন নার্স আলফারা ফেরদাউস, লাবীবা তালুকদার, ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থী মেহেদী হাসান প্রমুখ।

 

বক্তারা বলেন, নার্সিংয়ের মর্যাদাহানী করে হাস্যকার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ডিপ্লোমা-ইন-পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টরা সমমান মর্যাদায় নার্সিং পেশায় ঢুকলে ধ্বংস হয়ে যাবে দেশের স্বাস্থ্যখাত। ভুগতে হবে গোটা জাতিকে। এ প্রজ্ঞাপন মেনে নেয়া যায় না। কর্মসূচিতে তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- সম্প্রতি জারি হওয়া প্রজ্ঞাপন বাতিল করে ডিপ্লোমা-ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রীতে রূপান্তর করা, গ্র্যাজুয়েট নার্সদের জন্য নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস (সেবা ক্যাডার) চালু ও প্রথম শ্রেণীর শূণ্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করা, সরকারি চাকরিতে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০% ঝুঁকি ভাতা নিশ্চিত করা, অন্যান্য টেকনিক্যাল পেশাজীবীদের ন্যায় পূর্বে প্রদানকৃত চাকরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহাল রাখা, নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা এবং নীতিমালা না মেনে গড়ে ওঠা বেসরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনুমোদন বাতিল ও দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। অনতিবিলম্বে এসব দাবি মানা না হলে রাজশাহীতে আগামী বুধবার আবারও কঠোরতর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন নার্স নেতারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট