1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে দেয়াল চাপায় ১ শ্রমিকের মৃত্যু; আহত ১ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

রাজশাহীর তানোরে দেয়াল চাপায় ১ শ্রমিকের মৃত্যু; আহত ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: তানোরে দেয়াল চাপায় নিহত শ্রমিক মাহাবুর রহমান লিয়ন

 

# মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি……………………………………………

রাজশাহীর তানোরে ঝুঁকিপুর্ণ মাটির দেয়াল ঘেঁষে নির্মাণকাজ করতে গিয়ে দেয়াল চাপা পড়ে এক শ্রমিক নিহত ও অপরজন গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের নাম মাহাবুর রহমান লিয়ন (২৯)। তিনি কুঠিপাড়া মহল্লার আনেস প্রামানিকের পুত্র। আহতের নাম মমিন (১৭) তিনি শীতলীপাড়া মহল্লার এন্তাজ আলীর পুত্র। আজ ৩০মে মঙ্গলবার তানোর পৌর সদরের পালপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা ঘটনার জন্য উসমান আলীর পুত্র বাবুল হোসেনকে দায়ী করেছেন। আর ঘটনার সময় বাড়ির মালিক ও অপর দু”শ্রমিক পালিয়ে যায়। জানা গেছে, তানোর পৌর সদরের পালপাড়া মহল্লায় হাজ্বী উসমান আলী পরাতন মাটির বাড়ি ভেঙ্গে পাকা বাড়ি নির্মাণ শুরু করেছেন। কিন্তু ঝুঁকিপুর্ণ মাটির দেয়াল অপসারণ না করে দেয়ালের পাশ দিয়ে পাকা ওয়াল নির্মাণকাজ শুরু করেন। সেদিন মোট ৪ জন শ্রমিক কাজ করছিল। এসময় হঠাৎ মাটির দেয়াল ধ্বসে পড়লে দু”জন শ্রমিক চাপা পড়ে। এতে ঘটনা স্থলেই একজন মারা যায় অপরজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন শ্রমিকেরা বার বার বলেছিল ঝুঁকিপুর্ণ মাটির দেয়াল অপসারণ না করলে তারা কাজ করবেন না।কিন্ত্ত বাবুল হোসেন জোর করে তাদের কাজ লাগায, নইলে বাঁকি টাকা দিবেন না বলে হুমকি দেয়। এতে বাধ্য হয়ে তারা ঝুঁকিপুর্ণ মাটির দেয়ালের নিচে জীবনের ঝুঁকি নিয়ে কাজ শুরু করেন। আলোচিত এই ঘটনা সেই কাদম্বিনী গল্পের কথা স্মরণ করিয়ে দেন। এঘটনায় নিহত লিয়নের মা বাদি হয়ে তানোর থানায় অপমৃত্যুর মামলা করেছেন বলে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া।

 

এবিষয়ে সিনিয়র সহকারী এএসপি (গোদাগাড়ী সার্কেল) সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মা কাউকে আসামি করে মামলা করতে রাজি হননি। আর আহত শ্রমিকের কোন অভিভাবক থানায় আসেনি। নিহতের পরিবার ইচ্ছে করলে কাউকে আসামি করে মামলা করতে পারবেন। কিন্তু পরিবারের কেউ যদি মামলা না করে সেক্ষেত্রে অপমৃত্যুর মামলাই হয় বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট