1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জিএসএ’র বিবৃতি: জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাজপথেই বিএনপিকে মোকাবেলা করার হুসিয়ারি

  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………………..

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকেল ৫টায় বাঘা উপজেলা আওয়ামীলীগ এর আয়োজন করে।

 

বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব,জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু,উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু,পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার,ছাত্রলীগ নেতা নাজমুল হক।

 

বক্তারা, বিএনপির আবু সাঈদ চাদকে অবাঞ্চিত ও প্রতিহত করার হুশিয়ারি উচ্চারন করে বলেন, বিএনপি যে প্রকৃত অর্থেই সন্ত্রাসবাদের আদর্শকে লালন করে, তা জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্যের মধ্যে দিয়েই প্রতিফলিত হয়েছে। সন্ত্রাসীদের গডফাদার আবু সাঈদ চাঁদের এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি গুরুতর অপরাধের শামিল। ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদন্ড কার্যকরের দাবি জানিয়ে বক্তারা আরো বলেন রাজপথেই বিএনপিকে মোকাবেলা করা হবে।

 

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে আবু সাঈদ চাঁদ বলেন, ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে ‘কবরস্থানে’ পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার, আমরা করব ইনশাআল্লাহ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট