1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন উপলক্ষ্যে বিএসটিআই  রাজশাহী’র সম্মেলন কক্ষে আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন উপলক্ষ্যে বিএসটিআই  রাজশাহী’র সম্মেলন কক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৪৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………………………

আগামীকাল ২০ মে, ২০২৩ খ্রিঃ বিশ্ব মেট্রোলজি দিবস। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য বিষয় ‘গবধংঁৎবসবহঃ ংঁঢ়ঢ়ড়ৎঃরহম ঃযব মষড়নধষ ভড়ড়ফ ংুংঃবস’ যার ভাবার্থ ‘পরিমাপ বৈশি^ক খাদ্য ব্যবস্থার সহায়ক’। দিবসটি উদ্যাপন উপলক্ষে ২০ মে, ২০২৩খ্রিঃ তারিখ রোজ শনিবার, সকাল ১১:০০ ঘটিকায় বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় জনাব জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি, বিভাগীয় কমিশনার, রাজশাহী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শামীম আহমেদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী ; জনাব মাসুদুর রহমান রিংকু, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং জনাব আব্দুল আওয়াল খান চৌধুরী (জ্যোতি), সহ-সভাপতি, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ।

 

সভায় সভাপতিত্ব করবেন ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম, উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান, বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ, শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারী-বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং মহানগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

 

দিবসটি সম্পর্কে জনসাধারণের মধ্যে প্রচার/প্রচারনার জন্য রাজশাহী মহানগরীর বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে বিশ্ব মেট্রোলজি দিবসের শ্লে¬াগান সম্বলিত ফেস্টুন টানানো হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট