1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা ও অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নওগাঁর পত্নীতলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা ও অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………………………….

“রুখবো দুর্নীতি. গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে – নওঁগা দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি পত্নীতলার আয়োজনে সোমবার পত্নীতলা উপজেলা অডিটেরিয়াম হল রুমে উপজেলার আট টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা এবং এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন নওগাঁর উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, পত্নীতলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা শিক্ষা অফিসার এ টি এম জিল্লুর রহমান, দুর্নীতি দমন কমিশন নওগাঁর  উপ সহকারী পরিচালক আল মামুন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিচারক মন্ডলীর সদস্য  সহকারী সমাজ সেবা অফিসার সহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন, সহ-সভাপতি স্বদেশ কুমার মন্ডল, তসলিম উদ্দিন মিয়া, বাবু অজিত কুমার রায় সহ অন্যান্য সুধীজন প্রমূখ ।

 

পরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী চাম্পিয়ন গ্রুপ নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয়, রানার্স আপ গ্রুপ গাহন উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ বক্তা গাহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কবিতার হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট