1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক নার্স দিবস পালন - দৈনিক সবুজ নগর
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক নার্স দিবস পালন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………………

রাজশাহীর বাঘায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শুক্রবার(১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” এবারে এই প্রতিপাদ্যে বিষয় নিয়ে, দিবসটি পালনে সকাল ১১ টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ডাঃ রাকিব হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান আশাদ, নার্সিং সুপার ভাইজার মালেকা পারভীন, নার্সিং ইনচার্জ ফাতেমা জাহান প্রমুখ।

 

এতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, মিডওয়াইফারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলকের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বক্তারা বলেন, নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরন রেখেই ১২ই মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়ে আসছে।

 

বক্তারা কর্মস্থলে নার্সদের কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে দেশের চিকিৎসা সেবায় নার্সদের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট