1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে প্রাথমিক ভাবে আলতাদিঘী পুনঃখনন কাজের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

নওগাঁর ধামইরহাটে প্রাথমিক ভাবে আলতাদিঘী পুনঃখনন কাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি…………………………………………………..

নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকার ঐতিহ্যবাহি ও ইতিহাস খচিত আলতাদিঘী পুনঃখনন কাজের প্রাথমিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ৫ মে বিকেল সাড়ে ৫ টায় প্রায় ৬ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে আলতাদিঘীর দক্ষিণ অংশে প্রাথমিক খনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

 

এ সময় বগুড়া সার্কেলের সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক মো. আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউএনও মো. আরিফুল ইসলাম, নওগাঁর সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা এ.কে এম ফরহাদ জাহান, ওসি মোজাম্মেল হক কাজী, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন মাস্টার, সম্পাদক কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ওবায়দুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দীন এম.পি আলতাদিঘী পুনঃখনন কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন চলতি মাসেই করবেন বলে ঠিকাদার আকতার হোসেন জানান।

 

এই দিঘী খনন সম্পন্ন হলে দিঘীর চতুরাংশে পাড় উচু ও প্রশস্ত হবে এবং দিঘীর গভীরতা সাড়ে ৪ ফিট গভীর করা হবে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট