1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় শান্তিপূর্ণ ভাবে দ্বিতীয় দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্যকে আটক করল লালপুর থানা পুলিশ আত্রাইয়ের নতুন এসিল্যান্ড আতিকুর রহমান, ভূমিসেবা সহজ করার প্রত্যয় ভোলার গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: তবুও লোডশেডিংয়ে নাকাল ভোলাবাসী রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন

রাজশাহীর বাগমারায় শান্তিপূর্ণ ভাবে দ্বিতীয় দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা প্রতিনিধি……………………………….

সারা দেশের ন্যায় গত রোববার রাজশাহীর বাগমারায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো এই পরীক্ষা। চলতি বছর বাগমারায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে এসএসসির ৬টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ৩টি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

বাগমারায় রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১১টি কেন্দ্রে অংশ নেয় ৬ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় ৪ হাজার ৬৬৫ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ৯৭৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৬০৭ জন। তবে প্রতিটি কেন্দ্রে দু-এক জন করে পরীক্ষার্থী অনুপস্থিত থাকছেন।

 

পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ভবানীগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল মহুমুখী উচ্চ বিদ্যালয়, সাকোঁয়া উচ্চ বিদ্যালয়, তাহেরপুর উচ্চ বিদ্যালয় এবং তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা হচ্ছে ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ এবং হাটগাঙ্গোপাড়া বি.এম কারিগরি কলেজ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, বাড়িগ্রাম দাখিল মাদ্রাসা এবং তাহেরপুর ফাজিল মাদ্রাসা।

 

সাঁকোয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার পরিবেশ অনেক সুন্দর। আমাদের কেন্দ্রে ৮৬৩ জন শিক্ষার্থী দ্বিতীয় দিনে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

 

তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব জবান আলী বলেন, উপজেলা সদরের বাইরে হলেও শান্তিপূর্ণ ভাবে এই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের কঠোর নজরদারীর কারণে অবৈধভাবে পরীক্ষার হলে কোন কিছু করার সুযোগ নেই। কেউ অবৈধ পন্থা অবলম্বন করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ দূরুত্ব পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কেন্দ্রে গুলোতে একজন করে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করছেন। পরীক্ষা চলাকালীন সময়ে তারা সর্বদায় কেন্দ্রের সার্বিক বিষয়ে নজর রাখছেন। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

উল্লেখ্য এর আগে ২০২১ সালে মাত্র ৩টি বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই সাথে ২০২২ সালে ৯ বিষয়ে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। অন্যদিকে এবছর সকল বিষয়ে এবং পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট