1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগ্ঁর সাপাহারে মহান মে দিবস পালিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

নওগ্ঁর সাপাহারে মহান মে দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাপাহার (নওগাঁ) প্রতিনিধি………………………………………………..

“দুনিয়ার মজদুর, এক হও, এক হও” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “মহান মে দিবস” ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ উপলক্ষে নওগাঁ জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক, ইউনিয়ন লোড পয়েন্ট -২৬৫৮ সাপাহার শাখার আয়োজনে সাপাহার নতুন বাস স্ট্যান্ড নিজস্ব কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

 

র‌্যালিটি সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারো নিজস্ব কার্যালয়ে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে দিকনির্দেশনা সম্বলিত বক্তব্য রাখেন নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন লোড পয়েন্ট-২৬৫৮ সাপাহার শাখার সভাপতি আব্দুর রহমান, সহ সভাপতি সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল ইসলাম, শ্রমিক সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান শাহ চৌধুরী,ও সাপাহার উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মী প্রমূখ। এসময় উক্ত সংগঠনের সদস্য সহ প্রায় ২ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট