1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করেন এমপি আয়েন উদ্দিন  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর মোহনপুরে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করেন এমপি আয়েন উদ্দিন 

  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহনপুর প্রতিনিধি…………………………………

রাজশাহী মোহনপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়।

 

আজ ৫ই এপ্রিল বুধবার দুপুর ১টার সময় উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা হলরুমে এমপিও ভূক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সমমান সরকারি মাদ্রাসার অধ্যায়নরত ৯ম ও ১০ম শ্রেনীর প্রথম ৩জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্- জোহরা।পরিচালনা করেন পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন রাজশাহী ৫৪,পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  শিক্ষার্থীদের মাঝে উপহার হিসাবে যে ট্যাবলেট (ট্যাব) তুলে দিচ্ছেন সেটার ভালো কাজে তোমরা ব্যবহার করবে, ডিজিটাল বাংলাদেশ হতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের ভূমিকা অপরিসীম।এই ট্যাবলেট (ট্যাব)হতে শিক্ষণীয় অনেক কিছু জানার ও বোঝার আছে,তোমরা সেটা জানতে পারবে।

 

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট