1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লুঙ্গি পরে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লুঙ্গি পরে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেশীয় সুটারগানসহ মো.জুবায়ের (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(৩১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে রহনপুর কেডিসি পাড়া এলাকার একটি আম বাগানে লুঙ্গি পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি রহনপুর পুরাতন বাজার এলাকার জিল্লুর রহমানের ছেলে।

 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রহনপুর কেডিসি পাড়া এলাকার একটি আম বাগানে অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করেছেন। এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহরিয়ার উপ-পরিদর্শক (এস আই) শওকতসহ পুলিশের একটি টিম লুঙ্গি পরে ওই আমবাগানে অভিযান চালিয়ে জুবায়েরকে একটি দেশিয় সুটারগানসহ গ্রেফতার করে। এছাড়াও গ্রেফতাকৃত ব্যক্তির বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট