1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় কৃষি অফিসের পরিচর্যায় রক্ষা পেল সেই অর্ধশত তালগাছ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাগমারায় কৃষি অফিসের পরিচর্যায় রক্ষা পেল সেই অর্ধশত তালগাছ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা, রাজশাহী  প্রতিনিধি……………………………………..

রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ নেতা শাহারিয়া আলীর বিরুদ্ধে ভবানীগঞ্জ-হাট-গাঙ্গোপাড়া এলাকার বাইগাছায় প্রায় অর্ধশত তালগাছে কীটনাশক প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠেছিল। শাহরিয়া আলী নিজের পুকুরপাড়ের আমগাছ রক্ষার জন্য রাস্তার পাশের তাল গাছে তরল জাতীয় বিষাক্ত কিছু স্প্রে করে। এরপর সেই তালগাছগুলো মরতে থাকে। ওই ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন।

 

মহামান্য আদালত স্বপ্রণোদিত হয়ে শাহরিয়া আলীকে আদালতে তলব করেন। সেই সাথে তালগাছগুলো রক্ষায় উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশনায় কীটনাশক প্রয়োগকৃত তালগাছ রক্ষায় কাজ শুরু করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। কৃষি অফিসারের নিবির পরিচর্যায় মৃতপ্রায় তালগাছ মারা যাওয়ার হাত থেকে রক্ষা পায়।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে তালগাছের বাকল তুলে সেখানে কীটনাশক প্রয়োগ করা হয়েছিল। সেই বিষক্রিয়ায় সড়কের পাশে থাকা তালগাছ গুলো মরার উপক্রম দেখা দেয়। কৃষি অফিসের তত্ত¡বধানে বর্তমানে ওই সকল তালগাছে নতুন করে পাতা এসে আগের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। পরিবেশ বান্ধব তালগাছ রক্ষা পাওয়ায় সেখানের পরিবেশটা বর্তমানে অনেক সুন্দর হয়েছে। রাস্তার দুই পাশে পরিবেশ বান্ধব এই তালগাছ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে অন্যদিকে প্রাকৃতিক বর্জ্রপাতের হাত থেকে রক্ষা করবে লোকজনকে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি রাস্তার পাশে তালগাছ রোপনের অভিযান পরিচালনা করে আসছেন। প্রধানমন্ত্রীর সেই নিদের্শনা বাস্তবায়ন করতেই স্থানীয় লোকজন প্রায় ১০-১২ বছর আগে ওই রাস্তায় সারিবদ্ধ তালগাছ লাগিয়েছিলেন। তালগাছে কীটনাশক প্রয়োগের ঘটনায় স্থানীয় বেলাল হোসেন বলেন, প্রথমে তালগাছ গুলো মরতে লাগলেও এখন আর মরেনি। কৃষি অফিসার এসে বিভিন্ন পদ্ধতি ব্যবহারের ফলে গাছগুলো বেঁচে গেছে। এখন তালগাছে আগের মতোই পাতা বের হচ্ছে।

 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এক সাথে ৪৭টি তালগাছে কীটনাশক প্রয়োগ করা হয়েছিল। ঘটনাটি মহামান্য আদালত আমলে নেয়। পরে সেই তালগাছগুলা রক্ষার জন্য নির্দেশ প্রদান করেন। আদালতের সেই নির্দেশনা মোতাবেক প্রায় ১ মাস ওই সকল তালগাছে বিভিন্ন প্রকার কীটনাশক প্রতিরোধক ব্যবহার করি। বর্তমানে কৃষি অফিসের নিবিড় পরিচর্যায় মৃতপ্রায় তালগাছগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট