1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আগামী ২২ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

আগামী ২২ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে 

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে………………………………………….

চাঁপাইনবাবগঞ্জ জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ বুধবার সকাল ১০ টায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে সারাদেশের উপকারভোগী পরিবারগুলোর নিকট জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠান থেকে এই জেলাকে `ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন তিনি। ইতোপর্বে এই জেলার শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

 

এদিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৭৫ টি, গোমস্তাপুর উপজেলার ৭৫টি এবং নাচোল উপজেলার ৮০ টিসহ মোট ২৩০টি বরাদ্দপ্রাপ্ত গৃহ উপকারভোগী পরিবারের অনুকূলে হস্তান্তর করা হবে। মুজিববর্ষ উপলক্ষে এ জেলার পাঁচটি উপজেলায় ১ম পর্যায়ে ১৩১৯ টি, ২য় পর্যায়ে ২৬১৯ টি, ৩য় পর্যায়ে ৬৫১ টি গৃহ ক শ্রেণির পরিবারগুলোকে হস্তান্তর করা হয়। ৪র্থ পর্যায়ে ২৩০ টিসহ মোট ৪৮১৯ টি গৃহ পাচ্ছে ৪৮১৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। উপকারভোগী পরিবারের অনুকূলে ২ শতাংশ করে সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে এবং কবুলিয়ত ও নামজারি প্রক্রিয়া সম্পাদন করা হয়েছে।

 

ইতোমধ্যে গত ২০২২ সালের ২১ জুলাই অনুষ্ঠিত উপকারভোগী পরিবারের নিকট জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ের ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়। জেলা প্রশাসনের রাজস্ব শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্রটি আরো জানায়, ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ধাপে চাঁপাইনবাবগঞ্জ সদর ৭৮৪টি, শিবগঞ্জ উপজেলায় ১১৮৮টি, গোমস্তাপুর উপজেলায় ৭৩৩, নাচোল উপজেলায় ৯৯৬ টি ও ভোলাহাট উপজেলায় ১১১৮ টিসহ ‘ক’ শ্রেণিভুক্ত ৪ হাজার ৮১৯টি গৃহের নির্মাণ কার্যক্রম প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা ও পরিপত্র যথাযথভাবে অনুসরণ করে নির্মাণ করা হয়েছে।

 

পাঁচ উপজেলা নির্বাহী অফিসারগণের নিকট হতে প্রাপ্ত প্রস্তাবপত্র, উপজেলা টাস্কফোর্স কমিটি ও যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক `ক’ শ্রেণিভুক্ত পুনর্বাসনযোগ্য আর কোন পরিবার না থাকায় এই জেলাকে `ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান খাঁন এইসব তথ্য নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট