1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

“মানুষ ভজলে সোনার মানুষ হবি” বাঘায় ওরশ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………

মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি,মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি”। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই/? ‘আত্মতত্ত্ব যে জেনেছে/ দিব্যজ্ঞানী সেই হয়েছে,/ কু-বৃক্ষে সুফল পেয়েছে,/ আমার মনের ঘোর গেল না।’ আত্মতত্ত্বের মাহাত্ম্য আর মনের ঘোর দূর করার নিমিত্তে প্রতি বছরের ন্যায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম (ভান্ডারী ভাব নগর) ভান্ডারী দরবার শরীফে পীরে কেবলা মুর্শিদে কামেল হযরত শাহ্ সূফী গাউছুল আজম মাওলানা বাবাজান কামাল-ডা.নুরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ) খেলাফত দিবস উপলক্ষে সোমবার (১৩-০৩-২০২৩) রাতে ২৫ তম বার্ষিকী পবিত্র ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শেষ ফাল্গুনের এই মনোরম আবহাওয়ায় দিনব্যাপি অনুষ্ঠিত পবিত্র ওরশ মাহফিলে যোগ দেন, বাংলাদেশ বাউল ও লোক সংস্কৃতির সভাপতি,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল সাধক, গুরু এসএম শফি মন্ডল। এছাড়াও যোগদেন জনপ্রতিনিধিসহ জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন অঞ্চল সহ এলাকার আশেকান, তরিকান, জাকেরান ভক্ত বৃন্দ। নিজেদের মধ্যে চলে গান, ভাব ও ভালোবাসার ভাগাভাগি।

 

আলোচনা সভায় বক্তারা বলেন,পৃথিবীতে মানুষ পাঠানোর আগেই মহান সৃষ্টিকর্তার সঙ্গে ফেরেশতাগণ তর্কে লিপ্ত হয়েছিলেন। ফেরেশতাগণ বলেছেন, মানুষ পৃথিবীতে গিয়ে রক্তারক্তি করবে। সৃষ্টিকর্তা বলেছেন, মানুষ হবে সৃষ্টির সেরা জীব। তাই আসুন- ইসলাম শান্তির ধর্ম, আর মানুষ সৃষ্টির সেরা জীব, সেটাকে প্রমাণ করতে প্রতিহিংসা পরায়ন না হয়ে সমাজে ভালো কাজ করি। প্রভাষক আব্দুল হানিফ ও সালাম ভান্ডারীর সঞ্চালনায় আয়োজিত ওরশ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা.নুরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ)। বাদ এশা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমানান শফি।

 

তাশরিফ পেশ করেন বাংলাদেশ বাউল ও লোক সংস্কৃতির সভাপতি,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল সাধক, গুরু এসএম শফি মন্ডল। উপস্থিত ছিলেন,ডাঃ আকতারুজ্জামান,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাদক নুরুজ্জামান,উপজেলার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবালসহ জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন অঞ্চল সহ এলাকার আশেকান, তরিকান, জাকেরান ভক্ত বৃন্দ। সকালে পবিত্র কুরআন তেলায়াত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপি ওরশ মাহফিল অনুষ্ঠান শুরু করা হয়। পরে ফতেহা শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মনিগ্রাম সুরতরঙ্গ বিদ্যানিকেতনের আয়োজনে ভাব গম্ভীর পরিবেশে শ্যামা কাওয়ালী, গজল ও ভান্ডারীশান পরিবেশন করেন সংগীত শিল্পীরা। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট