1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা বিক্ষোভ সমাবেশে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ, বদলিতে সরকারি পাঁচ দপ্তরে পাঁচ চেয়ার শুন্য শ্যামপুর চিনিকলে জিয়া পরিষদের  বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ

চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে……………………………………….

চাঁপাইনবাবগঞ্জে গ্যাসের চুলায় রান্না করার সময় আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা সুলতানা সাবা (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আফরোজ সুলতানা সাবা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভেলুরমোড় মহল্লার আরিফিন আরিফের স্ত্রী। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে গ্যাসের চুলায় রান্না করার সময় আফরোজা পরনের কাপড়ে আগুন লাগে। দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে অবস্থা গুরুতর হলে তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘আগুনে পুড়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট