1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনামসজিদ স্থলবন্দর আমদানী ও রপ্তানী কারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে সাহাবুদ্দীন- মামুনুর রশীদের প্যানেল জয়ী - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

সোনামসজিদ স্থলবন্দর আমদানী ও রপ্তানী কারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে সাহাবুদ্দীন- মামুনুর রশীদের প্যানেল জয়ী

  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ…………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানী ও রপ্তানী কারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শনিবার ভোট গ্রহণ শেষ হয়। এই নির্বাচনে কাজী মোঃ শাহাবুদ্দীন ও মাওলানা মোঃ মামুনুর রশীদ এর প্যানেলর ১৫ জন এবং সবুজ ব্যবসায়ী স্মার্ট প্যানেল এর ২ জন নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন। মেসার্স হায়দার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মামুনুর রশীদ ছাতা প্রতীকে সর্বোচ্চ ১১৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন, মেসার্স আল মদিনা ট্রেডিং এর স্বত্বাধিকার মোঃ দেলোয়ার হোসেন চশমা প্রতিকে ১১২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

 

এছাড়াও পর্যায়ক্রমে মোঃ আকতার পেয়েছেন ঘোড়া প্রতিকে ১০৬ ভোট, মোঃ সাঈদী হাসান কাপ-পিরিচ প্রতিকে ১০৬ ভোট, মোঃ মাসুদ রানা হাত-পাখা প্রতিকে ১০২ ভোট, মোঃ আলমগীর (জুয়েল)সিলিং ফ্যান প্রতিকে ১০১ ভোট, কাজী মোঃ শাহাবুদ্দীন দোয়াত-কলম প্রতিকে ১০০ ভোট, মোঃ আসাদুল হক ঘুড়ি প্রতিকে ১০০ ভোট, মোঃ সাহিনুল ইসলাম গরুর গাড়ি প্রতিকে ৯৮ ভোট, মোঃ শফিকুল ইসলাম তাজেল তাল গাছ প্রতিকে ৯৬ ভোট, মোঃ আরিফ হোসেন সূর্য প্রতিকে ৯৩ ভোট, মোঃ রবিউল ইসলাম কবুতর প্রতিকে ৯০ ভোট, মোঃ নুর আমিন আনারস প্রতিকে ৮৯ ভোট, মোঃ জাইদুল ইসলাম হাঁস প্রতিকে ৮৭ ভোট, কামাল আহমেদুজ্জোহা টেবিল ফ্যান প্রতিকে ৮৬ ভোট, মোঃ যুবরাজ আলম (মানিক) প্রজাপতি প্রতিকে ৮৫ ভোট, মোঃ মিজান সাহেব হারিকেন প্রতীক ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

উল্লেখ্য যে, সোনামসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে দুইটি প্যানেলে মোট ৩৪ জন ও প্যানেল ছাড়া ৬ জন মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সোনামসজিদ আমদানী ও রপ্তানী কারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৮৭ জন ভোটারের মধ্যে ১৭৪ ভোট প্রদান করে।

 

আলহাজ্ব মাওলানা মোঃ মামুনুর রশীদ বলেন, আমদানী ও রপ্তানী কারকদের স্বার্থে যা-যা করা দরকার এবং ব্যবসায়ীদের স্বার্থে যা-যা করা দরকার উদ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে রাজস্ব বৃদ্ধির জন্য সবকিছুই করবো ইনশাআল্লাহ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট