1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় আমগাছ ভরে গেছে মুকুলে মুকুলে, বাগানে মৌ মৌ গন্ধ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পারুল বেগম গ্রেপ্তার কালীগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন

নওগাঁর পোরশায় আমগাছ ভরে গেছে মুকুলে মুকুলে, বাগানে মৌ মৌ গন্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা (নওগাঁ) প্রতিনিধি…………………………………………

বরেন্দ্র এলাকা খ্যাত নওগাঁর পোরশায় বিভিন্ন বাগানের আম গাছ ভরে গেছে মুকুলে মুকুলে। আমবাগান থেকে বের হচ্ছে মুকুলের মৌ-মৌ গন্ধ। বাগানগুলোর আম গাছ গুলিতে দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। গাছে গাছে ভরে আছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে প্রতিটি আম গাছের মাথা নুয়ে পড়ার উপক্রম। এরই মধ্যে মৌমাছিরা যেন ব্যস্ত মধু আহরণে। গাছে মুকুলের সমারোহ দেখে বাগান মালিক এবং আম চাষীরাও খুশি। সোনালী স্বপ্নে যেন বিভোর বরেন্দ্র অঞ্চল খ্যাত এ উপজেলার আমচাষী আর বাগান মালিকরা। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি বছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।

 

ঘাটনগরের আমচাষি রেজাউল করিম জানান, তিনি ১০বিঘা জমিতে আম চাষ করেছেন। আবহাওয়া ভাল থাকলে এবং আমের দাম ঠিক পেলে লাভ হবে বলে তিনি জানান। জালুয়া গ্রামের আমচাষি মোহাম্মদ আলী জানান, আবহাওয়ার কোন বিরুপ প্রভাব যদি না পড়ে তাহলে প্রচুর আম উৎপাদন হবে বলে তিনি জানান। আর দাম পেলে এ উপজেলায় আরো আম চাষ হবে বলে তিনি জানান।

 

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, নওগাঁ জেলার মধ্যে এ উপজেলায় সব চাইতে বেশি আম চাষ হচ্ছে। এবারে এ উপজেলায় আম চাষ হচ্ছে ১০হাজার ৫৫০হেক্টর জমিতে। এতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি ১২ মেট্রিকটন। অর্থ্যাৎ উপজেলায় আমের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার জানান, এ উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়েই চলেছে। এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভাল। এখানকার চাষিরা সবাই বাণিজ্যিক ভিত্তিতে আমচাষ করছেন। ফলে তারা আম চাষে দক্ষ হওয়ায় আমের উৎপাদন ভাল হয়। আর চাষিরাও সে লক্ষ্যে কাজ করছেন। তিনি আরো জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভাল রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আম উৎপাদন লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট