1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটের অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান করলো প্রাক্তন শিক্ষার্থীরা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

রুয়েটের অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান করলো প্রাক্তন শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত রাজ-৭৫ নামক একটি সংগঠন রুয়েটের ০৬ জন অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান করেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে বিভিন্ন বিভাগের ০৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে রাজ-৭৫ এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তির টাকা তুলে দেয়া হয়।

 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ, ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ-৭৫ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুর রহমান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম ফিরোজ, প্রকৌশলী ওয়াহিদ আজহার দুখু, প্রকৌশলী সাব্বির সুলতান সহ বিভিন্ন দপ্তর প্রধান, বিভাগ প্রধান, শাখা প্রধানবৃন্দ, বিভিন্ন সিরিজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ ।

 

উল্লেখ্য যে, রুয়েটের (তৎকালীন রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়) ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত রাজ-৭৫ নামক সংগঠনটি রুয়েটের অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছর ২ লক্ষ ১৬ হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করবে।  রাজ-৭৫ সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে এই বৃত্তির অর্থের পরিমান এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ানো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট