1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে রেডা‘র সপ্তাহব্যাপী ৫ম আবাসন মেলা শুরু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

রাজশাহীতে রেডা‘র সপ্তাহব্যাপী ৫ম আবাসন মেলা শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………………………

রাজশাহীতে ৫ম আবাসন মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় নগর ভবনের গ্রিন প্লাজায় রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশন, রাজশাহী (রেডা) আয়োজনে সপ্তাহব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক মেয়র সহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর রাসিক মেয়র সহ অন্যান্য অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রেডা‘র সভাপতি তৌফিক রহমান লাভলু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, কয়েক বছর আগেও রাজশাহীতে বহুতল ভবন তেমন একটা ছিল না। ১৯৮০ সালে জীবন বীমা ভবন রাজশাহীতে প্রথম বহুতল ভবন। যা দেখতে বহু মানুষ আসতেন। এখন নগরীর সর্বত্র গড়ে উঠেছে বহুতল ভবন। নগরীর উন্নয়নের একটি সূচক বহুতল ভবন।

 

মেয়র আরো বলেন, পরিকল্পিতভাবে এ নগরীকে গড়ে তুলতে রেডা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেডা‘র এই কার্যক্রমে আমাদের শতভাগ সমর্থন রয়েছে। ঢাকার মতো রাজশাহী যেন ইট কংক্রিটের নগরীতে পরিণত না হয়-সেটি আমাদের সবাইকে খেয়াল রাখতেহবে। প্রতিটি ভবন বিল্ডিং কোড মেনে নির্মাণ করতে  হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

 

রেডা‘র সভাপতি তৌফিক রহমান লাভলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ জিয়াউল হক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেডা‘র সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।

 

উল্লেখ্য, এবারের মেলায় ২৭টি কোম্পানির ৬০টি স্টল রয়েছে। মেলায় আবাসন ব্যবসায়ীর পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, টাইলস, লিফট বিক্রির প্রতিষ্ঠানগুলোর জন্য কয়েকটি স্টল বরাদ্দ ছাড়াও উদ্যোক্তা গ্রুপের জন্য ১৬টি পিঠার স্টল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এ মেলা সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট