1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় প্রাণীসম্পদ প্রদর্শনী - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর পত্নীতলায় প্রাণীসম্পদ প্রদর্শনী

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ)থেকে……………………………..

পত্নীতলায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ এর দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় শনিবার বেলা ১০টায় উপজেলা সদর নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠ)এ অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাণীসম্পদ প্রদর্শনী কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান।

 

উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণীসম্পদ প্রদর্শনী কমিটির সভাপতি মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে ও ডাঃ আসাদ উল্লাহ গালিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, পতœীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ, নওগাঁ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ভেটেনারী সার্জন ডাঃ রফি ফয়সাল তালুকদার সহ অন্যান্য কর্মকর্তা, খামারী, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।

 

উক্ত প্রদর্শনীতে ৪৬টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, পাখির প্রদর্শন করেন এলাকার খামারীরা। এসময় প্রদর্শনীতে অংশ গ্রহনকারী খামারীদের ৮টি ক্যাটাগরীতে (গাভী/বাছুর, ষাঁড়/মহিষ/ ঘোড়া, ছাগল/পাঁঠা, ভেড়া, পোল্টি/ পাখি/ পেট, প্রযুক্তি/ প্রাণীজাত পন্য) ভাগ করে ১ম, ২য় ও ৩য় স্থান অধীকারী ২৪ জনের মাঝে পুরস্কার প্রদান করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট