1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় কৃতজ্ঞচিত্তে ভাষা বীরদের স্মরণ, শহীদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাঘায় কৃতজ্ঞচিত্তে ভাষা বীরদের স্মরণ, শহীদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………..

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহীর বাঘায় কৃতজ্ঞচিত্তে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন, রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ । ব্যক্তিগতভাবে এবং দলবদ্ধ হয়ে একের পর এক সংগঠন, প্রতিষ্ঠান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

ব্রিটিশ ঔপনিবেশিক শৃঙ্খল থেকে মুক্ত হতে না হতেই পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালির মায়ের ভাষা বাংলার অধিকার কেড়ে নিতে উদ্ধত হয়। কিন্তু বীর বাঙালি প্রতিবাদী হয়ে বুকের তাজা রক্তে রঞ্জিত করে রাজপথ। প্রতিষ্ঠা করে মায়ের ভাষা। সেই অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। সবশেষে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান,উপজেলা অফিসার ক্লাব। প্রভাতফেরীসহ প্রতিষ্ঠানের উদ্যোগেও দিবসটি পালন করা হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ শেষে সোমবার সকাল ৮টায় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান, প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পক্ষে এবং তারপর উপজেলা পরিষদ।

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ আওয়ামী লীগের নেতারা দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। তাদের পর ফুল দেন মুক্তিযোদ্ধা আজিজুল আলমসহ মুক্তিযোদ্ধারা, বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনসহ পুলিশ অফিসার , বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীসহ কাউন্সিলর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামানের নের্তৃত্বে অন্যান্য কর্মকর্তা, জাতীয় পার্টির মইদুল ইসলাম-আব্দুর রাজ্জাক, আনসার-ডিডিপির অফিসার মিলন দাসসহ আনসারগন, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞাসহ সাংবাদিক আখতার রহমান, লালন উদ্দীন, সাইদুল ইসলাম, দলিল লেখক সমিতির সভাপতি সামিউল আলম নয়ন,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মিল্টন শ্রদ্ধা জানান। এরপর কলেজ, মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা,নাটোর পল্লী বিদুৎ সমিতি-২, ফায়ার সার্ভিস বিভিন্ন সংগঠনের প্রধানরা শ্রদ্ধা জানান।

 

লাল-সাদা-হলুদ-বেগুনি কত বাহারি রঙের থোকা থোকা ফুলের স্তবকে ছেয়ে যায় শহীদ মিনার। পুষ্পস্তবক অর্পণশেষে শহীদ মিনারে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন ও শহীদদের আতœার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

 

অন্যন্যের মধ্যে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের নেতা অধ্যক্ষ নছিম উদ্দীন, সিরাজুল ইসলাম মন্টু,ওয়াহিদ সাদিক কবীর,মাসুদ রানা তিলু,পৌর আ’লীগ নেতা আব্দুল কুদ্দুস, মামুন হোসেন, সাবেক নেতা কামাল হোসেন, শাহিনুর রহমান পিন্টুসহ ও আ’লীগের সহযোগী সংগঠন,উপজেলা প্রশাসনের কৃষি অফিসার শফিউল্লাহ সুলতানসহ দপ্তর প্রধান, নাটোর প্লী বিদুৎ সমিতি-২ এর ডিজিএম সুবীর কুমার, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সামাজিক ও শ্রমিক সংগঠন । ভাষার জন্য প্রাণ দেওয়া শ্রেষ্ঠ সূর্যসন্তানদের কৃতজ্ঞতায়, ফুল দিয়ে স্মরণ করেছেন কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক,শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে।

 

শাহদৌলা সরকারি কলেজ শহীদ মিনারে ভাষা বীরদের শ্রদ্ধা জানান তারা। এছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা বীরদের শ্রদ্ধা জানানো হয়েছে। সবার মুখেই ধ্বনিত হচ্ছিল বিষাদমাখা একুশের সেই চিরচেনা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। পশ্চিম পাকিস্তানি শাসকেরা যখন অন্যায়ভাবে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাঙালির ওপরে চাপিয়ে দিতে উদ্যত হয়েছিল, তখন বাঙালি ফুঁসে উঠেছিল প্রতিবাদে, বিক্ষোভে।

 

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে এগিয়ে যেতে থাকলে তাঁদের ওপর গুলি চালানো হয়। সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। এরপর থেকেই জাতি শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণে মহান শহীদ দিবস পালন করে আসছে। ১৯৯৯ সালে ইউনেসকো দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট