1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে প্রাণীসম্পদ খাতের সমস্যা-সম্ভাবনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীতে প্রাণীসম্পদ খাতের সমস্যা-সম্ভাবনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

রাজশাহীতে প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় উন্নয়ন সংস্থা পরিপ্রেক্ষিত আয়োজিত এই কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার ৫০ জন গণমাধ্যম কর্মী ও প্রাণীসম্পদ কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় এলডিডিপি প্রকল্প ও দেশের প্রাণীসম্পদ খাত তুলে ধরেন প্রকল্পের চীফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী। প্রাণীসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। এলডিডিপি প্রকল্প এবং গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরেন প্রকল্পের পরামর্শক জিল্লুর রহমান।

 

প্রাণীসম্পদ দফতরের বিভাগীয় পরিচালক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। স্বাগত বক্তব্য রাখেন পরিপ্রেক্ষিত-এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। দেশের প্রাণীসম্পদ খাতের উন্নয়নে প্রাণীসম্পদ কর্মকর্তাদের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মেলবন্ধন চান বক্তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট