1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা বিক্ষোভ সমাবেশে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ, বদলিতে সরকারি পাঁচ দপ্তরে পাঁচ চেয়ার শুন্য শ্যামপুর চিনিকলে জিয়া পরিষদের  বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ

রাজশাহীর তানোরে জমি হাতিয়ে নিতে ওয়ারিশনামা বাতিলের অভিযোগ মেয়রের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: সুমন, রাজশাহী…………………………………………………..

রাজশাহীর তানোর উপজেলায় হিন্দু জমিদারের ওয়ারিশদের পৈতৃক সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করতে ওয়ারিশন সার্টিফিকেট বাতিলের অভিযোগ উঠেছে। গত বছরের ২৮ ডিসেম্বর তানোর পৌরসভার মেয়র ইমরুল হক-সহ ১৪ সদস্যের একটি সভার সিদ্ধান্তক্রমে পূর্বেরসহ বর্তমানের সকল ওয়ারিশন সার্টিফিকেট বাতিল করা হয়। মেয়র নিজে ওয়ারিশন সনদ প্রদান করে তা আবারও বাতিল করা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, তানোরের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকত আলী প্রস্তাব রাখেন তাঁর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে শিশ মোহাম্মদ গত বছর ৩০ নভেম্বর মেয়র বরাবর লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, ওয়ারিশন সনদ যাহার ক্রমিক নং ১৬৫১, ১৬৫২, ১৬৫৩, ১৪০৩, ১৪০৪, ১৪০৫, ১৪০৬, ১৪০৭ বাতিল করা হোক। শিশ মোহাম্মদের আবেদনের পরিপ্রেক্ষিতে সনদে সুপারিশকারী সংরক্ষিত ১ নং মহিলা কাউন্সিলর গোলেহার নাজনীন বলেন, আমাকে ভুল বুঝিয়ে ওয়ারিশন সনদে সুপারিশ করা হয়েছে তা বাতিল করা হোক। সেই সুপারিশে গত ২৮ ডিসেম্বর উপরোক্ত সকল ওয়ারিশন সনদ বাতিল করা হয়। যা পক্ষপাতমূলক ও অযৌক্তিক এবং জমি দখলের পক্ষে একটি ভিত্তিহীন মিথ্যা বানোয়াট সিদ্ধান্ত।

 

ভুক্তভোগী ওয়ারিশ তপন মজুমদার বলেন, তানোর উপজেলায় আমাদের কিছু পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে শিশ মোহাম্মদের সঙ্গে একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ নানা ষড়যন্ত্র করে আসছেন। এরই ধারাবাহিকতায় আমাদের পূর্বপুরুষের ওয়ারিশন সনদ বাতিল করতে ঘুষ বানিজ্যের মাধ্যমে পক্ষপাত মূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। বিভিন্ন সময় বিভিন্নজনের নিকট থেকে নেওয়া ওয়ারিশন সনদ গুলো মেয়র কি ক্ষমতায় বাতিল করলেন তা এখনো আমার বোধগম্য নয়। তিনি কোন যাচাই বাছাই না করে একটি পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন। শুধুমাত্র সম্পত্তি হাতিয়ে নিতেই চক্রটি আমাদের পূর্বপুরুষ দূর্গাচরণ মৈত্রের ছেলে বিশ্বলোচন মৈত্র ও কন্যা হেমনলনী দেবীকে অস্বীকার করছেন।

 

২০১১ সালের ১৩ সেপ্টেম্বর সালসহ বিভিন্ন সময় বিভিন্ন মেয়র আমাকে ওয়ারিশন সনদ প্রদান করেছেন, কিন্তু গত ২৮ ডিসেম্বর মেয়র ইমরুল হক একটি সভার মাধ্যমে সকল সনদ বাতিল করিয়া তা বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন। এই ঘটনায় আমরা চরমভাবে হতাশাগ্রস্ত। শিশ মোহাম্মদ ওয়ারিশন সনদ বাতিল আবেদনে বলেন, মুক্তাকেশি দেবীর স্বামী মৃত দূর্গাচরন মৈত্র, এবং শ্রী হেমনলনী দেবী, পিতা দূর্গাচরন মৈত্র তানোর উপজেলার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন না। সরকারি রেকর্ড পত্রে তাদের কোন নাম নেই। তবুও তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নজন ওয়ারিশন সনদ দিয়ে আমার পিতার রেজিষ্ট্রিকৃত বিনিময় দলিল তপন চন্দ্র মজুমদার নাম জারি করিয়া লইয়াছে। আবেদনে আরো বলা হয়েছে, ওয়ারিশন কাগজের বলে বিভিন্ন ব্যক্তির সম্পত্তি অর্পিত সম্পত্তি যাহা প্রত্যাবর্তন আইনের আওতায় অবমুক্ত করিয়া এবং মামলা দাখিল করিয়া আত্মসাৎ করিতেছে।

 

এদিকে তপন চন্দ্র মজুমদার বলেন, মুলত আমাদের পৈতৃক সম্পত্তি ভোগদখল করিতে চক্রটি নানাভাবে হয়রানি করছেন। ওয়ারিশন সনদ বাতিলের বিষয়ে জানতে তানোর পৌরসভার মেয়র ইমরুল হককে ফোন দেওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে আপনাকে নিউজ কে করতে বলেছে। ভুল বশত তাদেরকে ওয়ারিশন সনদ দেওয়া হয়েছিলো। তা নিয়ম মেনে বাতিল করা হয়েছে। এটা আমি করতেই পারি। বক্তব্য নিতে ১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর গোলেহার নাজনীনকে ফোন করা হলে তিনি বলেন, আমি ভুলক্রমে তাদের ওয়ারিশন সনদ দেওয়া’র সুপারিশ করেছিলাম। পরে খোঁজ নিয়ে জানতে পারি তারা আসলেই তানোরের বাসিন্দা না। সেই সনদ বাতিলে আবারও সুপারিশ করি আমি।

 

১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর গোলেহার এক প্রশ্নের জবাবে বলেন, ঐ হিন্দুরা আগে তানোরে ছিলো, এরপর তারা শিশ মোহাম্মদ এর সঙ্গে জমি বিনিময় করে ভারত চলে যায়। কিভাবে এবং কার সাথে জমি বিনিময় করা হয়েছে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। পরে বেশ কয়েকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট