1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সুইডেনে আল -কুরআন পোড়ানোর প্রতিবাদে বাঘায় মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সুইডেনে আল -কুরআন পোড়ানোর প্রতিবাদে বাঘায় মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………..

সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীর বাঘায় শুক্রবার(০৩-০২-২০২৩) জুম্মার নামাজের পর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

 

উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলার পুরাতন বাস ষ্ট্রান্ড এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে বাঘা মাজার এলাকার ঐতিহাসিক তেঁতুল তলায় গিয়ে শেষ হয়। মিছিলে নের্তৃত্ব দেন বাঘা হযরত আব্দুল হামিদ দানিশ মন্দ (রহঃ) ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, বাঘা শাহী মসজিদের পেশ ইমাম মুফতি আশরাফ আলী।

 

বক্তব্যকালে মুফতি আশরাফ আলী বলেন,ইসলামের বাইরে থাকা লোকজন দলে দলে মুসলমান হওয়ার কারণে সুইডেনে কুরআন পুড়িয়ে ন্যাংকার জনক কাজ করছে। সেক্ষেত্রে ইসলামের হক আদায়ের জন্য আমরা মোকাবেলা করবো।

 

তিনি বলেন, আল্লাহ তায়ালা কুরআনের মাধ্যমে মুসলমানদের মধ্যে যে আলো জ্বালিয়ে দিয়েছেন,কুরআন পুড়িয়ে তার মোকাবেলা করতে পারবেনা। ছাত্রলীগের সাবেক নেতা সানোয়ার হোসেন সুরুজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পরিষদের সদস্য মহিদুল ইসলাম, বাঘা মাহী মসজিদের সাবেক ইমাম মাওলানা শফিকুল ইসলাম, মাজার মসজিদের ইমাম মাওলানা মহসীন আলী প্রমুখ।

 

উপস্থিত ছিলেন,মাওলানা আব্দুল গাফফার,ব্যবসায়ী সাজেদুল ইসলামসহ অনেকেই। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাজ্জাদ হোসেন বলেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে এরকম একটি প্রোগাম করার বিষয়টি আমার জানা আছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট