1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাবেক এমপি তাজুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করলেন রাসিক মেয়র - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

সাবেক এমপি তাজুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করলেন রাসিক মেয়র

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………………………

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোঃ ফারুকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি স্মরণে মঙ্গলবার বাদ যোহর জেলার দূর্গাপুর উপজেলার আমগাছি এলাকায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও  মোনাজাত অনুষ্ঠিত হয়। কবর জিয়ারতের পর মরহুম তাজুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও পরিবারের খোঁজখবর নেন রাসিক মেয়র।

 

এ সময় মরহুম তাজুল ইসলাম মোঃ ফারুকের পুত্র রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট