1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জিএসএ’র বিবৃতি: জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

ইএসডিও-রেসকিউ প্রকল্পের উদ্যোগে রাজশাহী রেঁস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………..

রাজশাহীর পর্যটন শিল্পের বিকাশে নগরীর হোটেল-রোস্তরার কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করবে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রেসকিউ প্রকল্প। পরিচ্ছন্ন, সবুজ, ফুলের নগরীকে পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে নগরীর ৪শত জন হোটেল-রোস্তরার কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করবে ইএসডিও। প্রশিক্ষণ শেষে জাতীয় দক্ষতা মান সনদ প্রদান করা হবে। সোমবার সকালে রাজশাহী নগরীর দারুচিনি চাইনিজ রেষ্টুরেন্টে রেস্তোরা মালিক, স্থানীয় কর্তৃপক্ষ ও বেসরকারী ষ্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা এতথ্য জানানো হয়।

 

রাজশাহী জেলা রেঁস্তোরা মালিক সমিতির সহ-সভাপতি মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও-রেসকিউ প্রকল্পের ফোকাল পার্সন রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান। সভায় রেসকিউ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মএলাকা, কার্যক্রম এবং হোটেল মালিক সমিতির সাথে আলোচনার উদ্দেশ্য তুলে ধরা হয়। কর্মসূচী বাস্তবায়নে রাজশাহী হোটেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।

 

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রাজশাহী মহানগরীর ঘনজনবসতিপূর্ণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে ইএসডিও এনহ্যান্স এমারজেন্সি রেসপোন্সেস থ্রো সোশাল এন্ড ইকোনমিক প্রোটেকশন ফর আরবান ¯øাম ডয়েলার্স ফর এড্রেসিং নিউ নরমাল সিচ্যুয়েশন অফ কোভিড-১৯ (রেসকিউ) প্রজেক্ট ক্লাইমেট ব্রিজ ফান্ডের আর্থিক সহায়তায় এটি বাস্তবায়িত হচ্ছে। রাজশাহী মহানগরীর ১১, ১৭, ১৮, ১৯ ও ২৪নং ওয়ার্ডে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ প্রকল্পের আওতায় নগরীর শিক্ষিত ৪শত জনকে হোটেল বয়, মেসিয়ারদের পেশাগত প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে জাতীয় দক্ষতা মান অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত যুবকদের কর্মের ব্যবস্থা করা হবে। করোনা এবং এর প্রভাব মোকাবেলায় শহর এলাকায় দূর্বল জনগোষ্ঠীর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পেয়েছে। এ প্রকল্পের আওতায় স্থাপনা এবং অস্থাপনা জাতীয় সাহায্যের মাধ্যমে পানি সরবরাহ, পয়ঃব্যবস্থা এবং স্বাস্থ্যবিজ্ঞান (ওয়াস) ব্যবস্থাপনার দূর্বলতা হ্রাস। সামাজিক এবং আর্থিক দূর্বলতা হ্রাসের জন্য জরুরী প্রয়োজন মিটানো এবং বিভিন্ন জীবিকায়নের সম্প্রসারন করা হবে। প্রকল্প এলাকায় হাইজিন কিট প্রদান, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, হাতধোয়া স্টেশন স্থাপন, কোভিড প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা হবে। এছাড়াও যুবক ও প্রাপ্তবয়স্কদের জীবিকায়ন সেবা প্রদান করা হবে। প্রতিবন্ধিদের সহায়তা প্রদানসহ বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ করা হবে।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মুসলিম এইড-ইউকে, বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার কবির আহমেদ, রাজশাহী রেস্তোরা মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আবু তাহের।

 

মতবিনিময় সভায় রেস্তোরা মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ, রেসকিউ প্রকল্পের ইএসডিও ও মুসলিম এইড বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ। সভায় সিবিএফ, ইএসডিও, মুসলিম এইড-ইউকে, বাংলাদেশের পরিচিতি এবং রেসকিউ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মএলাকা ও কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।

 

প্রকল্পের ট্রেইনার কাম এমএন্ডই অফিসার শুক্লা মুখার্জ্জীর সঞ্চালনায় প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন ইএসডিও রেসকিউ প্রকল্পের সমন্বয়কারী মারুফ আহ্মেদ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট