1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় অগ্নিকান্ড মেয়রের গাড়ী সহ পনেরোটি গাড়ি পুড়ে ছাই, পাহারাদার অগ্নিদগ্ধ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা মির্জাপুরে রাতের আঁধারে নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু-মাটি উত্তোলনের অভিযোগ এসএআরবির নতুন ডিজি হলেন অতিরিক্ত আইজিপি রুয়েট প্রাক্তন শিক্ষার্থী ফারুক আহমেদ রাজশাহীতে এসআরবি-৫-এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক উদ্ধার সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ

সিংড়ায় অগ্নিকান্ড মেয়রের গাড়ী সহ পনেরোটি গাড়ি পুড়ে ছাই, পাহারাদার অগ্নিদগ্ধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি………………………………………..

নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ডে মেয়রের গাড়ী সহ ভাড়ায় চালিত ১২ টি চলো নামের ইজিবাইক ও আরও ৩ টি রিক্সা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া এ ঘটনায় মাহতাব উদ্দিন (৪৮) নামে একজন গ্যারেজ পাহাড়াদার অগ্নিদগ্ধ হয়েছে।

মঙ্গলবার(৫ ডিসেম্বর) ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সিংড়া পৌরসভার গ্যারেজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে সুত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস।

প্রদক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক সাড়ে তিন টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। পরে পুরো গ্যারেজে তা ছড়িয়ে পড়ে। এসময় গ্যারেজে থাকা পৌর মেয়র গাড়ী সহ ইজিবাইক ও রিক্সা পুড়ে ছাই হয়ে যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় অগ্নিদগ্ধ ভুক্তভোগী গ্যারেজ পাহারাদার মাহতাব উদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট