1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার তাহেরপুর জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার আব্দুস সাত্তার হার্টঅ্যাটাকে গুরুত্বর অসুস্থ, ঢাকায় চিকিৎসাধীন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক

বাগমারার তাহেরপুর জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার আব্দুস সাত্তার হার্টঅ্যাটাকে গুরুত্বর অসুস্থ, ঢাকায় চিকিৎসাধীন

  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী ……………………………………………………………

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর জনতা ব্যাংক শাখার সাবেক ম্যানেজার তাহেরপুর পৌরসভার সাবেক কৃষকলীগ সভাপতি ও রাজশাহী জেলা কৃষকলীগের সিনিয়র সদস্য আঃ সাত্তার প্রামনিক হার্টঅ্যাটাকে গুরুত্বর অসুস্থ হয়ে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আব্দুস সাত্তারের পরিবার বাগমারা ও তাহেরপুর পৌরসভাসহ দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

আব্দুস সাত্তারের পারিবারিক সুত্রে জানা গেছে,গত বুধবার দুপুরে হঠাৎ করে তাঁর বুকে ব্যাথা অনুভব করে। এরপর তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি ক্লিনিকে ইসিজি করার পর হার্ট অ্যাটাক ধরা পরে। সেই কারণে তাকে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তাররা পরীক্ষা-নিরিক্ষা করে জানতে পারে যে তার বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে ও ডাইবেটিক্স বেড়ে গেছে। এসময় তার একমাত্র মেয়ে সাদিয়া আরিফিন সেতু ঢাকা বিআরবি হাসপাতালের ডাক্তার হওয়ার সুবাদে সেখানকার সহকর্মী ডাক্তারদের সাথে পরামর্শ করে এম্বুলেন্স যোগে রাজশাহী থেকে রেফাড করে গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটের জরুরী বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুত্বর হওয়ায় বাগমারাবাসীসহ দেশবাসীর কাছে দো’য়া চেয়েছেন তার পরিবার ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিক ও বাগমারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সকল সদস্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট