1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
৫৯ মহানন্দা বিজিবি'র মাদক বিরোধী লিফলেট বিতরণ ও জনসভায়  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত

৫৯ মহানন্দা বিজিবি’র মাদক বিরোধী লিফলেট বিতরণ ও জনসভায় 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে মাদক বিরোধী জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বেলাল হোসেন, সহকারী পরিচালক; মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), চাঁপাইনবাবগঞ্জ। সভাপতিত্ব করেন, মোহাম্মদ নিজামুল হক, চেয়ারম্যান; ০২ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাঃ কাসেদ আলি, ০৭ নং ওয়ার্ড সদস্য ও সভাপতি, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন। মোহাঃ বাদশাহ আলী; ওয়ার্ড সদস্য, ০৮ নং বিনোদপুর ইউনিয়ন পরিষদ, মোঃ মুনিরুল ইসলাম; ০৮ নং ওয়ার্ড সদস্য,‌ মোঃ আব্দুর রশিদ; ০৫ নং ওয়ার্ড সদস্য, ২ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ, আরাফাত হোসেন, প্রতিষ্ঠাতা ও পরিচালক; আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন, শিবগঞ্জ ।

এসময় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ এলাকার (সকল) কম্পানি কমান্ডার, সকল ক্যাম্প কমান্ডার বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মাদকের কুফল, মাদকের ভয়াল থাবা, মাদক সেবনের পরিণতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে তুলে ধরে বক্তব্য রাখেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট