1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

স্মার্ট শিক্ষার ফলেই দেশ হয়ে উঠবে উন্নত: রাজশাহীতে দীপুমনি

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী থেকে বাবুল…………………………………..

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আধুনিক শিক্ষার জন্য প্রয়োজন আধুনিক মাস্টারপ্ল্যান। একজন নাগরিককে সবদিক দিয়ে স্মার্ট হয়ে গড়ে উঠতে হবে। আমরা সোনার বাংলা গড়বো, অচল নাগরিক দিয়ে সোনার বাংলা হবে না। সোনার মানুষ অচল মানুষ নয়। নাগরিকের জন্য প্রয়োজন স্মার্ট শিক্ষা। আর স্মার্ট শিক্ষার ফলেই দেশ হয়ে উঠবে উন্নত। স্মার্ট শিক্ষার ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় অগ্রণী ভুমিকা পালন করছে।

 

আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

 

এছাড়াও তিনি বলেন, ২০২২ সালে করোনার প্রভাব শেষ হয়নি। কাগজের সংকট, বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সংকট মোকাবিলা করে নতুন বছরে আমরা শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে পেরেছি। বই ছাপানো নিয়ে অনেকেই কটু কথা বলছেন। আমরা ইসলামসহ পর্দা প্রথাকে হেয় করছি। হিন্দু, বৌদ্ধসহ অন্য ধর্মের গুরুত্ব দিয়েছি। এগুলো একটিও সত্যি না।বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণার জায়গা। ফলে গবেষণা নিয়ে কাজ করতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মেধাবী হয়। তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনলে তারা আরও গুনগত শিক্ষা শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিতে পারবেন। তাই বিশ্ববিদ্যালয় পর্যায়েও প্রশিক্ষণের ব্যবস্তা করতে হবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের শিক্ষক এটা আমাদের মাথায় রাখতে হবে।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো – ভিসি অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, অধ্যাপক মো. এ এম হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক। সম্মানিত অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, স্বর্ণপদক প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট