1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
‘স্মাট বাংলাদেশ বিনির্মাণে পাকশীস্থ আওয়ামীলীগ ও বীর মুক্তিযোদ্ধাদের ভুমিকা’’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

‘স্মাট বাংলাদেশ বিনির্মাণে পাকশীস্থ আওয়ামীলীগ ও বীর মুক্তিযোদ্ধাদের ভুমিকা’’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: স্মাট বাংলাদেশ বিনির্মাণে ‘‘পাকশীস্থ আওয়ামীলীগ ও বীর মুক্তিযোদ্ধাদের ভুমিকা’’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা এম,রশিদউল্লাহ।

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী…………………………………………………….

পাকশীর আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা কমান্ডের সকল সদস্যদের সাথে নিয়ে প্রধান মন্ত্রী ঘোষিত স্মাট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি যাতে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ হয় বলে মন্তব্য করেছেন, জাতীয় শ্রমিকলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও পাবনা জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম,রশিদউল্লাহ। সোমবার দুপুরে পাকশীস্থ আওয়ামীলীগ অফিসে স্থানীয় আওয়ালীগ ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে আয়োজিত স্মাট বাংলাদেশ বিনির্মাণে পাকশীস্থ আওয়ামীলীগ ও বীর মুক্তিযোদ্ধাদের ভুমিকা’’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

চৌঁত্রিশ বছর ধরে সভাপতির দায়িত্ব পালনকারী পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধকালিন ডেপুটি কমান্ডার রফিকুল ইসলাম, প্লাটুন কমান্ডার ফজলুর রশিদ বুদু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব হোসেন,পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা সুলতান আহমেদ মন্ডল ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বক্তব্য দেন।

প্রধান অতিথি এম,রশিদ উল্লাহ বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদের বিচারের দাবি জানিয়ে আরও বলেন দেশী-বিদেশী যতবাধাই আসুক না কেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি ও বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি বলেন,আওয়ামীলীগ করতে গিয়ে বহুবার জেল খাটার পরও বিএনপি জামায়াতের ষড়যন্ত্রে ক্লিনহার্ট অপারেশনের সময় যেমন আমাকে জেল খানায় নিক্ষেপ করেও দমাতে পারেনি,তেমনি আগামি নির্বাচনে পাবনা-৪ আসন থেকে আমাকে নৌকার মনোনয়ন দেওয়া হলে আমার সততা ও দায়িত্বশীলতার কারণে আয়োজকদের সহযোগিতায় বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট