1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনালীআঁশ-বর্তমানে কৃষকের গলার ফাঁস, হতাশ লালপুরের (নাটোর) পাট চাষীরা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১ আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: লাঘব হলো জনদুর্ভোগ দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে: কৃষি সচিব পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি প্রকৃতির শোভা বর্ধন করছে অবহেলিত কচুরিপানা ফুলের বুনো সৌন্দর্য: ভোলার জলাশয়ে নতুন রূপ

সোনালীআঁশ-বর্তমানে কৃষকের গলার ফাঁস, হতাশ লালপুরের (নাটোর) পাট চাষীরা

  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল লালপুর মোহন, লালপুর, নাটোর……………………………………………….

সোনালী আঁশ কৃষকের গলায় ফাঁস। চাষাবাদের খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লালপুরের কৃষকরা। লালপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে পাট বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন কৃষকরা। এ বছর ফলন ভালো হয়েছে তবে দামে খুশি নন তারা। মৌসুমের শুরুতে দাম ভালো পেলেও বর্তমান বাজারের পাটের দাম অনেক কমেছে। বর্তমানে প্রতি মণ পাট ১৬০০-২০০০ টাকায় বিক্রি হচ্ছে। লাভ তো দূরের কথা চাষাবাদের খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকরা।

সরেজমিনে দেখা যায়,লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া বাজারে দেলোয়ার হোসেন,আরিফ আলী ও আব্দুল জাব্বারের পাটের দোকানে(আড়ৎ)দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে পাট চাষীরা সাইকেল,ভ্যান, এবং ঠেলাগাড়িতে করে পাট বিক্রি করতে এসেছে চাষিরা।তবে পাটের আড়ৎ-এ এসে পাটের দাম শুনে মন খারাপ সবারই।কয়েকদিন আগের চেয়ে পাটের দাম প্রতি মণে কমেছে ৩০০-৪০০ টাকা।পরিবহন খরচ আর আবাদের খরচ মিলিয়ে তাদের লাভের অঙ্ক প্রায় শূন্যের কোটায় বলে জানান চাষীরা।

এ বিষয়ে উপজেলার পাইকপাড়া এলাকার পাটচাষী আব্বাস আলীর সাথে কথা হলে তিনি জানান, এক বিঘা জমিতে পাট আবাদ করে সার-পানি, কীটনাশক,আঁশ ছড়ানো মজুরি খরচসহ ১৬-১৭ হাজার টাকা ব্যয় হয়েছে। বিঘায় পাট পেয়েছি ৮-১০ মণ। যার মূল্য পেয়েছি মাত্র ১৭,৫০০ টাকা। মোট খরচ হিসেবে আমাদের কোনো লাভই হয়নি।কষ্ট করে পাট চাষ করে কী লাভ?

বিলমাড়িয়ার আরেক কৃষক আলাউদ্দিন বলেন, গত দুই বছর ধরে পাটের দাম ভালো পাচ্ছি না।বৃষ্টি নাই, খরায় পাট গাছের জমিতে বাড়তি পানি দিতে হয়।জাগ দেওয়ার সময়ও সেচ দিতে হয়। তাই খরচও বেশি হচ্ছে। সে তুলনায় লাভ তেমন নাই। পাট ব্যবসায়ী দেলোয়ার এবং জাব্বার বলেন,আমরা গ্রাম এলাকা ঘুরে ঘুরে ১৮০০-১৯০০ টাকা মণে পাট কিনছিলাম।কিন্তু হঠাৎ দাম কমে যাওয়া এবং পরিবহন খরচ বাড়ায় আমরাও এখন কম দামে কিনছি। দিন যতই যাচ্ছে পাটের দাম ততই কমছে।

আরেক ক্ষুদ্র পাট ব্যবসায়ী জাহেদুল ইসলাম বলেন,গত হাটে পাটের দাম মণপ্রতি ২২০০-২৩০০ টাকা ছিল।আজকে সেই পাটের মণ সর্বোচ্চ ২০০০ টাকা।দাম না বাড়লে লোকসানে পড়বো। এ বিষয়ে আ’লীগ নেতা লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)বলেন,পাট একটি অর্থকরী ফসল।দেশ-বিদেশে পাটের অনেক চাহিদা রয়েছে। বাংলাদেশ পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে।তাই পাটকে সোনালি আঁশ বলা হয়।এ আশঁ উৎপাদন করে আমার দেশের খেটে খাওয়া সাধারণ কৃষকরা।তাদের যেন লোকসান না হয় বা তারা যেন উৎপাদন খরচের হিসেব করে হতাশায় না ভূগে এজন্য পাটের বাজার মূল্যে যেন কোন সিন্ডিকেট তৈরি না হয় বলে মন্তব্য করেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট