1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনামসজিদ তোহাখানা মসজিদে পবিত্র ঔরশ শরীফ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক

সোনামসজিদ তোহাখানা মসজিদে পবিত্র ঔরশ শরীফ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………………

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে হজরত শাহ নেয়ামতুল্লাহ (রঃ) তোহাখানা মসজিদে পবিত্র ঔরশ শরীফ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জ ও জেলার বাইরে থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে। পবিত্র ওরশ উপলক্ষে তোহখানা চত্বরে কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে তোহাখানা মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জুম্মার নামাজের পর বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের দেখার জন্য শাহ নেয়ামতুল্লাহ (রঃ) এর বিভিন্ন পোষাক ও আসবাবপত্র দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এরআগে বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঔরশে অংশগ্রহনের অংশ হিসেবে এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটায়। এছাড়াও ওরশ শরীফ উপলক্ষ্যে সোনামসজিদ সংলগ্ন মহাসড়কের দুই ধারে বিভিন্ন পণ্যসামগ্রীর মেলা বসে। অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে মেলা প্রাঙ্গণ ও ওরস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তোহাখানায় জুম্মার নামাজ আদায় করেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, শিবগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ চৌধুরী জুবায়ের আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. মোঃ আবু বক্কর ছিদ্দিক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট