1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনামসজিদে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে বিজিবি'র মতবিনিময় - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ:
আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২ নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি: রূপসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত সাজাপ্রাপ্ত আসামি জিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করল বাঘা থানা পুলিশ রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

সোনামসজিদে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে বিজিবি’র মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি… রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপি অন্তর্গত বালিয়াদীঘি সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বী মানুষদের সঙ্গে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে উক্ত সভায় আইন শৃঙ্খলা সার্বিক দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। রহনপুর ব্যাটেলিয়ান ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম।

এসময় লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বলেন, বর্তমান পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে দেখে,শুনে ও বুঝে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে আমরা “বিজিবি” সদা সর্বদা প্রস্তুত আছি ও থাকবো।

সনাতন ধর্ম অবলম্বীদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আপনারা ক্যাম্প কমান্ডারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পূর্বের নাই সীমান্তের ওপারের ভারতের আত্মীয়-স্বজনদের সাথে দেখাশোনা না করা শূন্য রেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করেন।

মুসলিমদের উদ্দেশ্যে বলেন হিন্দুদের এই বড় দুর্গাপূজা উৎসবে তাদের কোন ধরনের নিরাপত্তার কমতি না হয় সে ব্যাপারে পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ নিজামুল হক (রানা), চেয়ারম্যান; ০২ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ। মোঃ বেলাল হোসেন, সহকারী পরিচালক; ৫৯ ব্যাটালিয়ন,রহনপুর। মোঃ সাইফুর রহমান, সুবেদার (কম্পানি কমান্ডার, সোনামসজিদ) বিজিবি’র সদস্যবৃন্দ, পূজামণ্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক, গন্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট