1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সার- ডিজেলের দাম বাড়লেও নওগাঁর বাজারে ধানের দাম বাড়েনি - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায়

সার- ডিজেলের দাম বাড়লেও নওগাঁর বাজারে ধানের দাম বাড়েনি

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি…………………………………………

বিশা পালপাড়ার কৃষক সুশান্ত পাল(৫৩) হাটে এসে খুব হতাশ ও নির্বাক হয়েছিলেন। নওগাঁর আত্রাই উপজেলা সমসপাড়া হাটে তিন মণ ধান বিক্রির জন্য এনেছিলেন তিনি। প্রতিমন ৯০= ধান ১১৫০ টাকা দরে তিন মণ ধান বিক্রি করেন। নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের কৃষক অছির উদ্দিনের মতো হাটে আসা অন্য কৃষকদেরও গত শুক্রবার সকালে হতাশ দেখাগেছে।

 

হরেন্দ্র নাথ সাংবাদিককে বলেন, সার ও ডিজেলের দাম বেড়েছে অস্বাভাবিক ভাবে। আমাদের উৎপাদিত ধানের দাম বাড়েনি। এখনো কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। এক মাস আগে যে ধান প্রতিমণ এক হাজার এক শত পঞ্চাশ টাকা দরে বিক্রি করেছিলাম তা এখন বিক্রি করতে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা দরে। জমিতে ফসল উৎপাদন করলেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে” ধান বিক্রি করতে আসা উপজেলার দর্শন গ্রামের কৃষক আয়েজ উদ্দিন (৬২) এ প্রতিনিধিকে বলেন, সার ও ডিজেলের দাম অস্বাভাবিক বাবে বেড়ে যাওয়ায় আমরা হতাশ ও নির্বাক।

 

তিনি জানান, গত শনিবার প্রতি বিঘা জমি পাওয়ার টিলার দিয়ে চাষ করতে খরচ হয়েছে তিন শত টাকা। পরের দিন খরচ হয়েছে চার শত টাকা।তিনি আরো বলেন, সার, কিটনাশকের দাম বেড়েছে। কৃষি শ্রমিকের মজুরি বেড়েছে। কিন্তু আমাদের উৎপাদিত ফসলের দাম বাড়েনি। কৃষি কাজ ছেড়ে দিতে হবে।এভাবে আর কুলাতে পারছি না। হাটে আসা উপজেলার পৈঁসাওতা গ্রামের মনিরউদ্দিন (৫৮) বলেন, হাটে পাঁচ শত মণ ধান এনেছি বিক্রির জন্য। দেড় ঘন্টা অপেক্ষার পর অবশেষে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছি। প্রতিমণ ধান এক হাজার একশত পঞ্চাশ টাকা দরে বিক্রি করেছি। আমরা অসহায়, বাকহীন। আমাদের কথা কেউ ভাবেন না।

 

সমসপাড়া হাটে ধান ক্রেতা কছিমুদ্দিন বলেন, বর্তমানে বাজারে প্রতিমন ধান এক হাজার একশত পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের দাম আগের তুলনায় কিছুটা কমেছে। কৃষকদের কাছ থেকে কিনে তা মহাজসদের কাছে বিক্রি করি। প্রতি মন ধানে দশ-পনর টাকা লাভ করতে পারি।

 

সমসপাড়া হাটে ধান ক্রেতা পাইকার অহির উদ্দিন বলেন, বর্তমানে বাজারে প্রতিমণ ধান এক হাজার একশত পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের দাম আগের তুলনায় কিছুটা কমেছে। কৃষকদের কাছ থেকে ধান কিনে তা মহাজনদের কাছে বিক্রি করি। প্রতিমণে দশ-পনর টাকা লাভ করতে পারি। সিংড়ার চাচকোর-গুরুদাশপুর ধান চালের মহাজন আব্দুল মজিদ মিয়া বলেন, গুদামে পর্যাপ্ত ধান মজুদ আছে। এ ছাড়া বিদেশ থেকে চাল আমদানি করা হচ্ছে। আগের তুলনায় বাজারে ধানের দাম কিছুটা কম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট