1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরা সীমান্তে ৭টি স্বর্ণের বার উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা মির্জাপুরে রাতের আঁধারে নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু-মাটি উত্তোলনের অভিযোগ এসএআরবির নতুন ডিজি হলেন অতিরিক্ত আইজিপি রুয়েট প্রাক্তন শিক্ষার্থী ফারুক আহমেদ রাজশাহীতে এসআরবি-৫-এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক উদ্ধার সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা সীমান্তে ৭টি স্বর্ণের বার উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৪৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৮১৮ গ্রাম ওজনের সাতটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। তবে, এসময় বিজিবি সদস্যরা কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি। বুধবার (৩ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপি’র একটি চৌকস দল নায়েব সুবেদার মোঃ শামীম আলম এর নেতৃত্বে সীমান্তের কাথন্ডা এলাকায় অবস্থায় নেয়। পরবর্তীতে আভিযানিক দলটি কাথন্ডা পাকা রাস্তায় মোটরসাইকেল যোগে আসা এক ব্যক্তিকে ধাওয়া করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল তল্লাশি করে পলিব্যাগের মধ্য হতে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮২০ গ্রাম। যার মূল্য প্রায় ৮২ লাখ ৪৫ হাজার ১শ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট