1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরা সীমান্তে ৪ রাউন্ড গুলিসহ ওয়ান শ্যুটারগান উদ্ধার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

সাতক্ষীরা সীমান্তে ৪ রাউন্ড গুলিসহ ওয়ান শ্যুটারগান উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একটি ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে, এসময় কাউকে আটক করতে পারেনি সীমান্ত রক্ষার দায়িত্ব নিয়োজিত সংস্থাটি। শনিবার (৫ অক্টোবর) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে কলারোয়ার তলুইগাছা বিওপির টহল কমান্ডার হাবিলদার মেজবা উদ্দিনের নেতৃত্বে একটি দল বাংলাদেশের অভ্যন্তরে তলুইগাছা নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী একটি ওয়ান শ্যুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ব্যাপারে কলারোয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট