1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার শ্যামনগরে টেকসই উপকূল গড়তে সিডিওর তালবীজ বপন - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

সাতক্ষীরার শ্যামনগরে টেকসই উপকূল গড়তে সিডিওর তালবীজ বপন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি…………………………………………………………..

সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে টেকসই উপকূল গড়তে তালবীজ বপন করা হয়েছে। সিডিওর প্রতিষ্ঠাতা ও বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সভাপতিত্বে সোমবার(৭ আগষ্ট)সোয়ালিয়া-কল্যাণপুর ১ কি:মি রাস্তার পাশে তালবীজ বপন উদবোধন করেন শ্যামনগর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

 

উপজেলা প্রশাসন, শ্যামনগর ও সিডিওর উদ্যোগ ও বাস্তবায়নে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, বারসিকের রামকৃষ্ণ জোয়ারদার, গাজী আল ইমরান, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জামাল বাদশা, কাশিমাড়ির ইউনিটের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান দোলন,নূর হোসেন সহ অনেকে।

 

এসময় সিডিওর প্রতিষ্ঠাতা বলেন,জলবায়ু ঝুঁকি হ্রাসে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ করে যাচ্ছে। সম্প্রতি শ্যামনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন ১কি:মি রোপনের জন্য তালবীজ দিয়েছেন যে বীজ আজ সোয়ালিয়া-কল্যাণপুর রাস্তার পাশে বপনের মাধ্যমে উদবোধন করা হলো।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন বলেন,টেকসই উপকূল গড়তে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে বৃক্ষ রোপণের বিকল্প নেই।স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও’র সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে বৃক্ষ রোপণ করে যাচ্ছে,আজকের তালবীজ সহযোগিতা করেছি,আগামীতেও তাদের পাশে থাকব।এসময় তিনি সবাইকে বৃক্ষ রোপণ করার আহবান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট