1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, যুবকের কারাদণ্ড দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা

সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে উপজেলার রমজাননগর ইউনিয়নের গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার মন্ডল এবং প্রগতি প্রজেক্টের কো-অর্ডিনেটর আছের আলী। উদ্বোধনী পর্বে বিদ্যালয় প্রাঙ্গণে ৮টি নারিকেল, ১২টি কতবেল এবং ৫টি মেহগনি গাছের চারা রোপণ করা হয়।

এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও বিপুল পরিমাণ চারা রোপণ করা হয়:

  • ১০৮ নং চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৫০টি কতবেল, ৩০টি নিম, ৩০টি তেঁতুল এবং ৫টি করে বকুল, কৃষ্ণচূড়া ও নারিকেল গাছের চারা।

  • ১৪৩ নং মধ্য রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়: ১২টি নারিকেল, ৮টি কতবেল ও ৫টি মেহগনি গাছের চারা।

অনুষ্ঠানে অ্যাকশন এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. ফারুকুজ্জামান, কমিউনিটি মোবিলাইজার গৌরব কান্তি বর্মণ এবং সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট